দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এই দুঘর্টনা ঘটে।
দুঘর্টনায় নিহত ২ জন হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টু ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলু এর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইমন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন