দিনাজপুরের বীরগঞ্জের রথের বাজারে সর্ববৃহৎ দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের রথের বাজার সংলগ্নে দেউলী আরাজী লস্করা (রথেরবাজার) সার্বজনীন দূর্গাপুজা মণ্ডপটি এবার ২০২৬ এ বৃহত্তর দিনাজপুর জেলা ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ দুর্গাপূজা হিসাবে পরিচিতি লাভ করছে।
পূজা কমিটির আয়োজনে ১৬ আগষ্ট রবিবার বিকালে বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র বর্মন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, বীরগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ভিপি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক।এসময় বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন