একসময় শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে স্বপ্ন দেখিয়েছেন, গড়েছেন তাঁদের ভবিষ্যৎ। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০১৭ সালে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পদ থেকে অবসর নেন মোঃ এহসানুল করিম প্রিন্স। অথচ আজ জীবনের কঠিন সময়ে হাসপাতালের বিছানায় তিনি একাকী।
গত ২৬ জুলাই থেকে দিনাজপুর সদর হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই অধ্যাপক। অসুস্থ শরীর নিয়ে অনেকটা একাই দিন কাটছে তাঁর।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি তো জীবন থেকে হারিয়ে গেছি। আমি কোথায় যাবো? আমাকে দেখার কেউ নেই। আমার ভরণ-পোষণের কেউ নেই।”
এহসানুল করিম প্রিন্সের বাড়ি ঢাকার মিরপুর-২-এর মনিপুর এলাকায়। তিনি তিন ছেলের বাবা। তিন ছেলেই বর্তমানে মাস্টার্স পর্যায়ে পড়াশোনা করছেন। তাঁর স্ত্রী প্রায় চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। নানা জটিলতার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না বলে জানান এহসানুল করিম।
তাঁর পৈতৃক বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার লক্ষণপাড়া গ্রামে।
যিনি সারাজীবন অন্যের ভবিষ্যৎ গড়েছেন, আজ তাঁর নিজের অসহায় সময়ে প্রয়োজন একটু মানবিকতা, একটু খোঁজ এবং পাশে দাঁড়ানোর একজন মানুষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন