১৭ আগস্ট দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকায় প্রতিষ্ঠিত আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) বালুবাড়ী, দিনাজপুর এর পরিচালিত মানবিক গুনাবলি সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব আধুনিক স্কুল মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল (আবাসিক/অনাবাসিক) শিÿার্থীদের মাঝে গাছের চারা ও শিÿা উপকরণ বিতরণ এবং নব-নির্মিত স্কুল অডিটোরিয়ামের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাববিুল হাসান।
ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বোরহান উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)'র সমন্বয়কারী মোহাম্মদ নজরম্নল ইসলাম, অর্থ ও প্রশাসন মোঃ আতিকুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিÿক ফেরদৌসী আহম্মেদ। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান শিÿার্থীদের মাঝে গাছের চারা, শিÿা উপকরণ ও নব-নির্মিত স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করতে গিয়ে বলেন, শিÿার মান্নোয়নে এবং সৃজনশীল পরিবেশবান্ধব স্কুল হলো মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলের শিÿার্থীরা অনেকেই মেধাবী। এখানকার শিÿকরা খুবই আন্ত্মরিক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্ত্মানদের প্রতিদিন স্কুলে পাঠাবেন এবং তাদের দিকে নজর রাখবেন। মনে রাখবেন শিÿক, অভিভাবকরা আন্ত্মরিক হলে ছাত্র-ছাত্রীরা একদিন উচ্চ শিÿায় শিÿিত হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। সভাপতির বক্তব্যে মিনারা বেগম বলেন, আমরা স্কুলটিকে মানবিক গুনাবলী সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব আধুনিক স্কুল হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রধান শিÿক আব্দুল কুদ্দুস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের ছাত্রী মনিষা পারভীন সেতু ও ছাত্র মোঃ পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল শিÿক নিরঞ্জন হিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন