দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহায়তায় ১১৩৭ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর ইয়াবা বিক্রি প্রস্তুতি কালে সময় স্থানীয় মাদক নির্মল কমিটি তাদেরকে অবরম্নদ্ধ পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মিজ রম্নবানা তানজিন , সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ৬ টি ছোট প্যাকেট থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা জব্দসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন