দিনাজপুরের বিরল সীমান্ত্মবর্ত্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল,পরনের কাপড়, জুতা এবং যুগ যুগান্ত্মর ডটতম নামে একটি অনলাইন নিউজ পোর্টালেরআইডিকার্ড উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। উদ্ধার হওয়া আইডি কার্ডে মোঃ আজাহারম্নল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লেখা আছে।
রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ভান্ডারা ইউনিয়নের সীমান্ত্মবর্ত্তী গ্রামবৈরাগী পাড়া এলাকার আন্ত্মর্জাতিক সীমানা পিলার নং ৩২৭/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্ত্মরে একটি গোরস্থানের পাশ থেকে ওই মালামালগুলো পুলিশ ও বিজিবি যৌথভাবে উদ্ধার করে।
মালামালগুলো কার এবিষয়ে প্রথমে সনাক্ত করা না গেলেও। পরবর্ত্তীতে উদ্ধার হওয়া আইডি কার্ডের সূত্র ধরে জানা যায়, উদ্ধার হওয়া মালামালগুলো ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দহর গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে আজাহারম্নল ইসলাম (৫০)-এর। তার শ্বশুড়বাড়ী বৈরাগীপাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুস সোবহানের জামাই। শনিবার দিবাগত রাতের কখন বা কি কারনে সে তার ব্যবহৃত মালামালগুলো ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে একাধিক সূত্র জানিয়েছে, রবিবার ভোর সকালে আজাহারম্নল ইসলাম একটি প্যান্ট পরিহিত অবস্থায় খালিগায়ে একটি ইজিবাইকে করে তার বাড়ীর দিকে যেতে দেখেছি। তার বাড়ীতে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছে।আজাহারম্নলের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সে বর্তমানে তার নিজ বাড়ীতে অবস্থান করছে এবং সে বর্তমানে কারো সাথে কোন প্রকার কথা বলছে না বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত্ম উদ্ধার হওয়া মালামালগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান ছিল। ভান্ডারা ইউনিয়ন পরিষদের সদস্য আনন্দ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন