সীমান্ত্মের বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত্মবর্তী এলাকার ১৫ যুবককে চার সপ্তাহব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেওয়া হয়। বিজিবির আশা, প্রশিক্ষণ কাজে লাগিয়ে এসব যুবক নিজ এলাকায় কাজ করে স্বাবলম্বী হতে পারবেন।
ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবি সূত্র জানায়, এর আগে ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্ত্মবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে চার সপ্তাহব্যাপী 'বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ' কার্যক্রম শুরম্ন হয়। সেই প্রশিক্ষণ শেষে আজকে এই সনদপত্র ও ইলেকট্রিক টুলস প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ-জামান, পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ হাছান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন