দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় মাদকবিরোধী যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় মঙ্গলবার ১৮ আগস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কোতয়ালী থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
লাইনপাড় এলাকার মৃত আবুল কালাম আজাদের স্ত্রী মোছাঃ রমিছা খাতুন ওরফে রম্নমি (৫৬)-এর বসতবাড়িতে তলস্নাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে ৯ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৬৩ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে দ্বিতীয় অভিযানে একই এলাকার মোছাঃ লাকি বেগমের (২৮)-এর বসতবাড়িতে তলস্নাশি চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তাকেও গ্রেফতার করা হয়। তবে এই অভিযানের উপস্থিতি টের পেয়ে তার বড় বোন মোছাঃ মাসুমা খাতুন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে সাজা দেওয়া হয়। দ-প্রাপ্তরা হলেন মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা: মৃত ফজলুর রহমান। হৃদয় হোসেন (২৮), পিতা: মোঃ রেজাউল করিম। মোঃ রায়হান হোসেন (৩০), পিতা: মৃত শহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০ টাকা করে অর্থদ- প্রদান করেন।
অপরদিকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২ নারীর বিরম্নদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হয়।সংশিস্নষ্ট কতৃপক্ষ জানিয়েছে,মাদকের বিরম্নদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্ত্মবায়নে এধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন