মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় শিপা মনি নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
ঘটনার পরেই স্থানীয় বিক্ষুব্ধরা ঘণ্টাব্যাপী দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।
মঙ্গলবার (১৮আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি (৯) ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় সড়ক পার হচ্ছিল শিপা। এসময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রম্নতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরম্নতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত্ম তাঁরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসানের আশ্বাসে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত্ম) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্ত্মান্ত্মর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন