মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান'র' ৫ বছরে সারাদেশে ২৫কোটি বৃÿরোপণ কর্মসূচী'র অংশ হিসেবে হাবিপ্রবিতে বৃÿরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
হাবিপ্রবি প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সম্মুখে উক্ত বৃÿরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসানসহ অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য শিÿক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিÿার্থীবৃন্দ।
বৃÿরোপন কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রÿা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখার লÿ্যে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরÿা, জলবায়ু মোকাবিলা এবং একটি টেকসই ও বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লÿ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃÿরোপনের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সফল করতে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিটি পদÿেপ হবে পরিবেশ বান্ধব ও জনকল্যাণ মূলক। মনে রাখতে হবে "সবার আগে বাংলাদেশ" তাই, বৃÿরোপন কর্মসূচীকে সফল করতে নিজেকে এবং সর্বসাধারণকে সম্পৃক্ত করতে আমাদের জনসচেতনতা বৃির্দ্ধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের আর্থিক গুরম্নত্ব তুলে ধরে বলেন, আমরা যদি বৃÿরোপন ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে পারি তাহলে আগামী দিনে ফল, ঔষধ এবং আসবাবপত্রের জন্য কাঠ আমদানির ÿেত্রে শতশত কোটি টাকা ব্যয় সংকোচন সম্ভব হবে। অত:পর ভাইস-চ্যান্সেলর একটি চালতা গাছের চারা রোপন করে বৃÿরোপন কর্মসূচীর শুভ সূচনা করেন।
উলেস্নখ্য, বৃÿরোপন কর্মসূচীর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্ত্বরে বনজ,ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন