পঞ্চগড়ে অধিকার বঞ্চিত ও দরিদ্র এবং পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ) এর আওতায় সুফলভোগি নারীদের মাঝে বিনামূল্যে দুইটি করে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন-বিএনএফ'র অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রকল্পটি বাস্ত্মবায়ন করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফেডারেশন মাঠে প্রকল্পের প্রথম পর্যায়ের ১৭ জন দরিদ্র নারীর হাতে দুইটি করে মা ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। ফেডারেশন চেয়ারম্যান মোঃ আবেদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম, ফেডারেশন সেক্রেটারি আব্দুস সাত্তার প্রমূখ। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন