দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় একটি আধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গাড়ির চাবি হস্ত্মান্ত্মর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি।
অ্যাম্বুলেন্স হস্ত্মান্ত্মরকালে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরম্নল নেওয়াজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ডাইরেক্টর খাইরম্নল আলম চাকলাদার, ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জাকির আনাম। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল দিনাজপুরের পক্ষে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মো. আনোয়ারম্নল কবির। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খালেকুজ্জামান বাবু, আজীবন সদস্য মো. আশফাকুর রহমান (আশফাক), জয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, মো. শাহজাহান আলী এবং দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে মানুষের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন অনন্য ভূমিকা রাখছে। এনসিসি ব্যাংকের এই উপহার প্রত্যন্ত্ম অঞ্চলের রোগীদের জরম্নরি মুহূর্তে হাসপাতালে নিয়ে আসতে অত্যন্ত্ম সহায়ক হবে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন