দিনাজপুরের ডায়াবেটিক মোড় এলাকায় কনফিয়ার সিটিতে অত্যন্ত্ম ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র হজ্জ ও ওমরাহ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট-২০২৬) আল-রিয়াজুল জান্নাহ্ ট্যুরস এন্ড ট্রাভেলস, মা ফার্মেসী, নিউ ফার্মা, আরএইচ ল্যাবরেটরিজ, নরল্যান্ড বাংলাদেশ লিঃ, আলিফ ডায়াগনস্টিক সেন্টার এবং শতফুল কৃষি উন্নয়ন সমবায় সমিতির যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা খাদিজা (রা:) বালিকা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আঃ কাইয়্যুম দিনাজপুবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারকাযুল বুহূসিল ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আঃ রকিব।
আলোচক হিসেবে উপস্থিত থেকে হজ্জ ও ওমরাহর বিভিন্ন গুরম্নত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিক নিয়ে বিস্ত্মারিত আলোচনা করেন আল-আকসা বস্নাড ব্যাংক মসজিদের ইমাম মাওলানা ক্বারী শামসুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-রিয়াজুল জান্নাহ্ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সার্বিক ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সার্জেন্ট মো: আজাহারম্নল ইসলাম (অব: সেনাবাহিনী)। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: জাকারিয়া (এমডি), হাফেজ মাও: মো: আব্দুর রহমান, মো: আনিসুল ইসলাম (এএমডি) এবং মো: শাহজাহান আলী (মা ফার্মেসী)।
আলোচনা সভায় বক্তারা পবিত্র হজ্জ ও ওমরাহ পালনের সঠিক নিয়ম, গুরম্নত্ব এবং এর আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোকপাত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন