গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে এসে শেষ হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আক্তারম্নজ্জামান জুয়েল ও হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি ও মহিউদ্দিন মন্ডল বকুল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং দপ্তর সম্পাদক আকতারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুল আজম সোহেল।
এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম তাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান পস্নাবনসহ জেলা, পৌর, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য, গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন