সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় আর নেই। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮আগস্ট) রাত ১০টা বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্ত্মফাবাদ গ্রামে তার পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্ম্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দু রায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী রেখে গেছেন।
সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্ত্মফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি।
পেশাগত জীবনে শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সতীশ চন্দ্র রায়। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং তিনি দিনাজপুর-৭ আসন থেকে ১ বার এবং দিনাজপুর-২ আসন থেকে ৩ বার, মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি ছিলেন।
সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদবাবু সতীশ চন্দ্র রায় এর পরলোক গমনের খবরে রাজনৈতিক অঙ্গনসহ দিনাজপুরের বিরল ও বোচাগঞ্চে শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য ভক্ত অনুরাগীরা বিভিন্ন দিক থেকে ছুটে আসতে শুরম্ন করে। তার পরলোক গমনের কথা শুনে রাতেই তার বাড়ীতে ছুটে যান দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্চ) আসনের সংসদস সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় তিনি গভীর শোক প্রকাশ করে শোক সন্ত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে তাঁর বিদেহী আত্মার চিরশান্ত্মি কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শেষশ্রদ্ধা নিবেদনসহ শোকসন্ত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন