দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্ত্মে আসামীসহ এবং বিরল সীমান্ত্মে আসামীবিহীন ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত্ম সুরক্ষার পাশাপাশি সীমান্ত্মবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্ত্মঃসীমান্ত্ম অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ আগস্ট সন্ধ্যা ১৯৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত্ম পিলার ৩৩২/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্ত্মরে পরমেশ্বরপুর নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সিমকার্ড আটক করা হয়ঃ
মোঃ সুমন মিয়া (২৪), পিতা-মোঃ সাইদুর রহমান, গ্রাম-অসুরগাঁও, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
উলেস্নখ্য, জনাব মোঃ মারম্নফ হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বোচাগঞ্জ, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে অন্যান্য মালামালসহ বোচাগঞ্জ থানা পুলিশের নিকট হস্ত্মান্ত্মর করা হয়।
এছাড়া গত ১৮ আগস্ট রাত ২১৫০ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত্ম মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্ত্মরে সুইহারা নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশিস্নষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরম্নদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুলস্নাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত্ম সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন