শিÿার মান উন্নয়ন, শিÿার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লÿ্যে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ আগস্ট) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিয়র রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিদ্যালয়ের শারীরিক শিÿার সহকারী শিÿক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নজরম্নল ইসলাম দুলাল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল বাকী, অবসরপ্রাপ্ত প্রধান শিÿক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান। শিÿকদের পÿ থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ আব্দুল কুদ্দুশ, সহকারী প্রধান শিÿক খদেমুল ইসলাম। আমন্ত্রিত অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুল করিম, সহিদুল ইসলাম, এ.রায়হান চৌধুরী, তারেক হোসেন চৌধুরী, পার্বতী রাণী, সুশান্ত্ম দাস, আমিনা বেগম, ফিরোজা ইয়াসমিন, রবীন্দ্র নাথ বর্মন, লুৎফর রহমান, হিরম্ন রঞ্জন ঘোষ, রত্না বেগম, অলিয়র রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিÿার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিÿকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিÿক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিÿার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বক্তারা আরো বলেন, বর্তমান মোবাইলে শিÿার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিÿার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্ত্মানদের মোবাইল ব্যবহারের ÿেত্রে অভিভাকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিÿার্থীদের নৈতিক শিÿার প্রতি অভিভাবক ও শিÿকদের বিশেষ গুরম্নত্ব দিতে হবে , যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে। সমাবেশে বিদ্যালয়ের শিÿার মানোন্নয়নে শিÿক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিÿক-শিÿার্থী,অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন