দিনাজপুরের বিরলে এক সিএনজি যাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তি উপজলার দÿিণ মাধবপুর গ্রামের রশিদ চন্দ্র রায়ের ছেলে এবং ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের পিয়ন বিপস্নব চন্দ্র রায় (৩৫) বলে জানা গেছে।
সিএনজি চালক মেহেরম্নল ইসলাম জানান, আমি যাত্রীদের নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর বালুয়াডাঙ্গা অটোস্ট্যান্ড থেকে আমার সিএনজি চালিত ত্রি হুইলার অটো রিকশা নিয়ে বিরলে আসছিলাম। পথে দুলালী মার্কেট এলাকায় পৌঁছলে হঠাৎ বিপস্নব চন্দ্র রায় অসুস্থ্য হয়ে পড়ে। পরে অন্যান্য যাত্রীদের সহযোগিতায় আমরা দ্রম্নত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।
ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিÿক মোজাম্মেল হক জানান, বিপস্নব চন্দ্র রায় আমাদের বিদ্যারয়ের পিয়নের চাকুরী করতো। সে এমনি সুস্থ্য স্বাভাবিক ছিল। দিনাজপুর শহরের দলিল উঠাতে যাবে বলেগত কাল (মঙ্গলবার) সে ছুটি নেয়। আজকেও নাকি সে দিনাজপুর শহরে দলিল উঠানোর কাজে গিয়েছিল। তবে আজকে তাকে ছুটি দেয়া হয়নি এবং সে বিদ্যালয়েও যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত্ম লাশ বিরল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ছিল। বিরল থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন