জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি (বামাপ্রককস), দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাজাহান আলীর নেতৃত্বে দিনাজপুর জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত দাবি ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন