দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং --১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর- ২০২৬ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট-২০২৬ শহরের সুইহারীস্থ দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ১৯ সেপ্টেম্বর-২০২৬ শনিবার দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল হামিদ মিটুল ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল মোন্নাফ মুকুল ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, আহব্বায়ক কমিটির কর্মকর্তাবৃন্দ, সকল পর্যায়ের শ্রমিক, প্রার্থী ও ভোটারবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন