দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সড়কের দুই পাশে গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৮নং ভোগনগর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় বটতলী থেকে সিংড়া ফরেস্ট পর্যন্ত্ম রাস্ত্মার দুই পাশে মোট ২৩০টি চারা লাগানো হয়েছে।সবুজায়নে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু। কর্মসূচিতে কৃষ্ণচূড়া, জারম্নল ও সোনালুসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।পপুলার টিভি শো ও ভিডিও দেখা
কর্মসূচিতে উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, কার্যসহকারী মো. নাজমুল হুদা, ইউপি সচিব মো. ইয়াকুব আলী ও সহকারী সচিব মো. সায়েম ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল এবং মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে অংশ নেন। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরম্নত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন