শনিবার সকালে ১২ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর আয়োজনে স্থানীয় আয়োজক বিরল সায়েন্স একাডেমি এর মাধ্যমে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে সকাল হতেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে শিক্ষার্থীরা আসতে শুরু করে। ঠিক ০৯.৩০ এ ঘড়ির কাটা পৌছা মাত্রই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করে অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের দিকনির্দেশনা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, আজকের এই অলিম্পিয়াড প্রমাণ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝেও মেধার কোনো কমতি নেই। মুখস্থ বিদ্যা নয় বরং বাস্তব ভিত্তিক বিজ্ঞান চর্চায় আমাদের এগিয়ে যেতে হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী। উপজেলা প্রশাসন সব সময় তরুণদের এমন সৃজনশীল ও বিজ্ঞান মনস্ক উদ্যোগের পাশে থাকবে। তিনি আরো বললন, প্রতি বছর বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে বিরল সায়েন্স একাডেমি এরকম আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন, বিরল উপজেলার বোর্ডহাট কলেজের প্রভাষক ও বিশিষ্ট লেখক বিধান দত্ত।
অলিম্পিয়াডের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে ভয় না পেয়ে আনন্দের সাথে শিখুক। বিরল সায়েন্স একাডেমির এই প্রচেষ্টার মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তোলা। আজকের এই বিপুল অংশগ্রহণ আমাদের আগামীতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
দিন ব্যাপী এই অলিম্পিয়াডে সাধারণ বিজ্ঞান কুইজ, বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বিরল সায়েন্স একাডেমির উপদেষ্টা এবং হাবিপ্রবি ডিপার্টমেন্ট অফ এগ্রো ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শামীমুর রহমান, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সভাপতি সাঈদ মোঃ মুনতাছির, কো- অর্ডিনেটর বিধান দত্ত অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জাতীয় কমিটির একাডেমিক টিম মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন আফরাজুর রহমান মাউন।
জিনিয়াস একাডেমিক টিম মেম্বার হিসেবে কাজ করেন উজ্জ্বল, রেজাউল ও আরিফ।
বিরল উপজেলার ২৫ টি স্কুল থেকে অনলাইন রেজিষ্ট্রেশন করে ৮৮৬ জন এবং উপস্থিত ৬২৯ জনের মধ্যে প্রাথমিকের ১৩১ জন ও জুনিয়র ৩৪৬ জন এবং সেকেন্ডারি পর্যায়ের ১৫২ জন শিক্ষার্থী অলিম্পিয়াড- এ অংশগ্রহণ করে। এছাড়াও কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস ফ্যান গ্রুপের বই বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন