দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
২২ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৪৮ জন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ আব্দুল মজিদ সরকার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুর মোর্শেদ সুমন, মোঃ নুর ইসলাম নুরু, ইসলাম উদ্দিন আহমেদ বাবু, মোঃ মোতাহারুল আলম, মোঃ বুলবুল হোসেন ও মোঃ সৌরভ ইসলাম।
এছাড়া নির্বাচন প্রক্রিয়া সার্বিকভাবে তদারকি করছেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান এবং সংগঠনের সাবেক উপদেষ্টা ও দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর আলম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন