দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং- বি/১৭৬৫) দিনাজপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন শেষে সংগঠনটি পরিচালনার জন্য ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল সভাপতি এবং মো. এমরান হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু।
দিনাজপুর শাখার আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সদস্য মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী ও এস এম সাইফুল ইসলাম, আইন সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. লুৎফর রহমান। এছাড়া লালমনিরহাট শাখা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের পেশাগত ও কল্যাণমূলক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন