দিনাজপুরের বিরলে পুবালী ব্যাংক পিএলসি বিরল শাখার উদ্যোগে, ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা ও একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।রবিবার বকুলতলা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পুবালী ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) মো: আশরাফুর জামান।
ডিজিটাল ও আধুনিক ব্যাংকিং সেবাকে তৃণমূল মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন, বর্তমান যুগে ক্যাশলেস বা নগদ টাকা বিহীন লেনদেন অত্যন্ত নিরাপদ ও সময়োপযোগী। গ্রাহকদের ব্যাংকিং সেবাকে আরও সহজ ও গতিশীল করতেই পুবালী ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। মতবিনিময় সভায় সাধারণ গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আলোচনা ও মতবিনিময় শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বিরল শাখার ক্যাশলেস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বিরল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন