দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৪ হাজার ৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি। জব্দ করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধীন খানপুর ও বড়গ্রাম বিওপির সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত্ম দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্ত্মরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত্মে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি জড়িতদের আটক করতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন