জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপার বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ, পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন