দিনাজপুরের বিরল উপজেলার নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
বিদ্যালয়টির সার্বিক পরিবেশ ও শ্রেণী কক্ষ পরিদর্শন শেষে প্রধান অতিথি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, একটি আদর্শ ও শিক্ষিত সমাজ গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা অপরিসীম। কোমলমতি শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে কেবল শিক্ষকরাই নন, অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার গুণ গত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে তিনি শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: মমতাজ বেগম তাঁর স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক চিত্র ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার মান ধরে রাখতে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে অভিভাবকেরা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন