মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ আসর জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ এমাম আলী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মাঠের প্যানেল ইমাম ও চিরিরবন্দরের নান্দ্রেরাই ফাজিল মাদসারার আরবী প্রভাষক মাওলানা মাছুম তারিক।
আলোচনা করেন বাংলাদেশ বার কাউন্সিল অর্থ কমিটির চেয়ারম্যান মোঃ মুশফিকুর রহমান তুহিন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভট্টো'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের সরকারি কৌশলি (জিপি) মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির
সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন,
আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাইনুল আলম প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, একমাত্র রাসূল (সা) এর আদর্শই বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম। তাই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভায় আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহফুজ আলী চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, নির্বাহী সদস্য সাদেকুর রহমান বিপ্লব, মোঃ এনামুল হক, মোঃ ওবায়দুল্লাহসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মাহবুবুল হক খান দিনাজপুর মোবাইল ০১৭১৮৪০৯২৯২।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন