দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
আজ বুধবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীর অফিস গুলোতেও ১ ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। কৃত্রিম ভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে তবে দেশে সারের সংকট নেই। সরকার প্রতিকেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি তেল গ্যাসের দাম।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন মন্ডল, বোয়ালড়াদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলামসহ অনেকে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন