জঙ্গলের অজগর লোকালয় থেকে উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার করে আবারও বীরগঞ্জের সিংড়ারা শালবনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর ঝাকুয়াপাড়া গ্রামের এক জমিতে ঘেরা দেওয়া নেটে আটকা পড়ে এই অজগর সাপটি।
জানাজানি হলে দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। পরে বনবিভাগের একটি দল খবর পেয়ে সেখান থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আনেন। বীরগঞ্জের সিংড়া ফরেস্টের বিট কর্মকর্তা আল আমিন এর নেতৃত্বে একটি দল এই উদ্ধার কার্যক্রম চালায় এবং বনে দুপুরে উন্মুক্ত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাহানপুর ঝাকুয়াপাড়া এলাকায় প্রথম সাপটি দেখতে পান কয়েকজন পথচারী মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সেখানে গিয়ে জড়ো হন। সাপটি দেখতে কৌতূহলী জনতার মধ্যে যেমন ছিল উৎসাহ, তেমনই সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। তবে উপস্থিত সচেতন লোকজনের প্রচেষ্টায় আপাতত অজগরটিকে নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
বীরগঞ্জের সিংড়া ফরেস্টের বিট কর্মকর্তা আল আমিন জানান, অজগর সাপটি হয়তো সিংড়া ফরেস্টের থেকে বেড়িয়ে নদীর পানির সাথে পাশের ওই গ্রামের জমিতে যায়। জমির মাঝে নেটের ঘেরাতে আটকা পড়লে জানাজানি হয়। হয়তো খাবারের খোজে বেড়িয়ে আসতে পারে। মাঝারি বয়সের এই অজগড় সাপটি ছিল লম্বায় ৭ ফুট, আনুমানিক ওজন ১৫ কেজি। সিংড়া ফরেস্টে আরও কয়েকটি অজগরের বাস রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন