২৭ আগস্ট বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর আয়োজনে মিশন রোড স্পোর্টিং ক্লাবে দিনাজপুর এডিপি'র ৫০ জন ৫ বছরের কম বয়সী শিশুর মায়েদের নিয়ে সুস্থ্য শিশু প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।
দিনাজপুর এপি'র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিÿা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মালা খাতুনসহ দিনাজপুর পৌরসভার সভার ১৫ জন টিকাদানকারী। প্রধান অতিথি সিভির সার্জন ডাঃ গোলাম রসুল রাখি স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতায় বিজয়ী মায়েদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন, মাতৃ ও শিশু পুষ্টি খাদ্যের বৈচিত্র্য, গর্ভকালীন, প্রসব পরবর্তী সেবা নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহণ এবং সময়মত টিকা গ্রহণে মায়েদের সচেতন করতে হবে। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা বলেন, স্বাস্থ্য সেবার মান আরও ফলপ্রসু করতে সংশিস্নষ্ট সকলকে অংশীদারিত্ব শক্তিশালী সহযোগিতা ও সমন্বয় করতে হবে। অতিথিবৃন্দ মায়েদের জ্ঞান মূল্যায়নে প্রশংসা করেন এবং ১০ জন বিজয়ী মায়েদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার থিওটোনিয়াস শিশির রোজারিও। সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার আসন্ত্মা মারান্ডী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন