পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোহান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় এঘটনাটি ঘটে।
নিহত শিশু রোহান উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় শিশু রোহান। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় রোহান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আবু সালেহ মো রায়হান
পঞ্চগড়
২৭/০৮/২০২৬
০১৭১৯৪৬১১৫১
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন