বোচাগঞ্জে ধানখেতে সেচ দিতে গিয়ে বজ্রপাতে পলাশ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের টেপরা চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে পলাশ নিজের ধানখেতে সেলো মেশিন দিয়ে সেচ দিতে যান। বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি জমিতে সেচের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, বৃষ্টির মধ্যে পলাশ ধানখেতে সেচ দেওয়ার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বোচাগঞ্জ থানার এসআই মহুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের জমিতে সেলো মেশিন দিয়ে পানি দেওয়ার সময় বজ্রপাতে পলাশের মৃত্যু হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন