দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন ও অতিরিক্ত সার মজুদের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এসব সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে মাদক ব্যবসায়ী মো. সাবেদ আলী (পিতা-মৃত সামছুল হক), সাং-জগদ্দলকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই মামলায় তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুনকেও এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের দায়ে মো. আহসানুজ্জামান হৃদয় (পিতা-মো. আশরাফুল আলম), সাং-হাটখোলাকে সাজা প্রদান করা হয়। অপরদিকে অতিরিক্ত সার মজুদের দায়ে মো. কাজী ফয়সাল (পিতা-মৃত কাজী রিয়াজ), সাং-কবিরাজকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে চারজন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন