দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা ও জামিননামা কাউন্টারের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় আইনজীবী ভবন প্রাঙ্গনে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মােঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা জজ আদালতের পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,
অতিরিক্ত জিপি মোঃ ইব্রাহিম, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মােঃ সিরাজুল ইসলামসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন