দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার দেবীপুর ঈদগাহ মাঠে, দোমুখা বাজার সংলগ্ন এলাকায় এ খেলার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষের সমাগম হতে থাকে। একপর্যায়ে দেবীপুর ঈদগাহ মাঠে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে পাতাখেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
খেলায় সভাপতিত্ব করেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ।
খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মাঠের চারপাশে হাজারো দর্শনার্থীর ভিড় থাকায় এটি পরিণত হয় এক মিলনমেলায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো আনিছুর রহমান আনিস জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলার পাশাপাশি এসব ঐতিহ্যবাহী আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিদের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মো আরিফ ইসলাম
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
তারিখঃ ২৯/০৮/২০২৬
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন