দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার আসন্নিন র্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌর মেয়র প্রার্থী মনোনয়ন বিষয়ক এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে পৌর শহরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে একাধিক নাম প্রস্তাব করা হয়। আলোচনা শেষে সভার সাধারণ সিদ্ধান্ত অনুযায়ী হাফেজ মাওলানা মোঃ আব্দুল আলিমকে পৌর মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনিত করা হয়। এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে সভায় জানানো হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের সাবেক এমপি পদপ্রার্থী এডভোকেট চাঁন মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাসুদুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখা। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা মোরশেদুল আলম। উপজেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ৮নং ভোগ্নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন সুদিসহ পৌর ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী পৌর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত, আদর্শ ও সেবামূলক পৌরসভা গঠনে কাজ করবে। এ লক্ষ্যে ত্যাগী ও যোগ্য নেতৃত্বকেই জনগণের সামনে তুলে ধরা হবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন