দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। পরিদর্শনকালে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পূর্বে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নিম গাছের চারা রোপণ করেন।
এরপর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসাসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় এই প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করে এর সার্বিক সাফল্য কামনা করেন।
পরিদর্শনকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সারোয়ার মোর্শেদ আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধ রঞ্জন রায়, জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরকঃ
জিন্নাত হোসেন
দিনাজপুর প্রতিনিধি
তাং-২৯-০৮-২০২৬ ইং
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন