বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং বিনষ্ট অব্যাহত রয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৩ লক্ষধিক টাকার জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের খোপড়া গ্রাম হতে রামচন্দ্রপুর নোনা-নদীর খাড়ী থেকে ৬৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সকলে জনসচেতনতা বৃদ্ধিতে নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে মৎস্য আহরণে নিরুৎসাহিত করে আসছি। তদুপরী বিভিন্ন স্থানে এ জালগুলোর ব্যবহার হওয়ায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলকে দেশীয় প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কাজ হতে বিরত থাকার আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করেন তিনি।
বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ১২নং ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মুসলিম হক এবং সদস্য মুরছালিন হোসেনসহ সংশ্লিষ্ট অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন