কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ স্মরণে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে সপ্তস্বর সঙ্গীত একাডেমি, দিনাজপুর*।
শনিবার (৩০ আগস্ট ২০২৬) সন্ধা সাড়ে ৬টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর, জনাব স্বরূপ বকসী বাচ্চু সভাপতি, দিনাজপুর প্রেসক্লাব ও জনাব মাসুদ মুস্তাফিজ, প্রতিভাবান কবি ও গীতিকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তস্বর সঙ্গীত একাডেমির সভাপতি জনাব সুমন কান্তি রায়।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন। বক্তারা তাদের বক্তব্যে দুই কবির সাহিত্য ও সঙ্গীতের অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, "দুই বাংলার দুই কণ্ঠ" রবীন্দ্র-নজরুল বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের সৃষ্টি যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন