দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তাজমহল মোড় এলাকায় চলমান গ্রাম্যচিত্র ও শিশু বিনোদন মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন মেলা বন্ধের নির্দেশ দেন।
এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেলায় উপস্থিত হয়। পুলিশ সদস্যরা মেলার দর্শনার্থীদের দ্রুত মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন এবং মেলার ভিতরে সব দোকান বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসনের নির্দেশে পরবর্তীতে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন