ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইরানের হরমুজ প্রণালির কাছে অবস্থিত লারাক দ্বীপে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর এটিই ইরানে প্রথম মার্কিন সামরিক হামলা। হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের সন্তানরা এই হামলার যোগ্য জবাব দেবে। আগ্রাসনকারীকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।
রোববারের (৩০ আগস্ট) এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত কড়া কিছু লঞ্চারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বাহিনী সমুদ্রপথে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সক্রিয় ছিল। এসব স্থাপনাই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তারা।
বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসের আশপাশে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হরমুজ প্রণালীর পাশে অবস্থিত এই অঞ্চলটি ইরানের নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।
প্রথম দ্বীপটির কাছে বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরানের ফারস নিউজ এজেন্সি।
আইআরজিসি জানায়, এই মার্কিন হামলায় এতে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন।
এদিকে নতুন করে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার পর ফের মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে ইরান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন