বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬, বিকাল ১৬০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৪০ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড আটক করা হয়ঃ
স্বপন চন্দ্র রায় (২৯), পিতা-নরেন্দ্র নাথ রায়, গ্রাম-মাটিয়ানি, পোস্ট-রনসিয়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
উল্লেখ্য, জনাব এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পীরগঞ্জ, ঠাকুরগাঁও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া আটককৃত মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২,১৮,৪০০/- (দুই লক্ষ আঠারো হাজার চারশত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন