দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগের দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১শে আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ্ আল মামুন। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নানা স্মৃতি চারণ করেন এবং জনস্বাস্থ্যে তাঁদের নিবেদিত সেবার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি চাকুরিতে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের বিদায় দেওয়া অত্যন্ত কষ্টের। আজ যারা বিদায় নিচ্ছেন, তাঁরা প্রত্যেকেই নবাবগঞ্জবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করেছেন। তাঁদের সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে সহকর্মীরা তাঁদের সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিদায়ী অতিথিরাও তাঁদের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ কর্মজীবনে সবার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ ডাঃ গোলাম রসুল রাখি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন