দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও মাদক সেবনকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। বিরল ও বোচাগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে হলে প্রশাসনকে কঠোর ভুমিকা পালন করতে হবে। শুধু আইন শৃংখলা সভা করে মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম বন্ধ করা যাবে না এজন্য সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স ভুমিকা পালন করছে। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে বেশি বেশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের কুফল সম্পর্কে সকলকে অবগত করতে হবে।
৩১ আগষ্ট সোমবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী অফিসার (ভুমি) সাজিদ তানভীর শোভন, কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামালউদ্দীন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শাহনেওয়াজ পারভেজ সাহান, ওয়াক্কাস আলী কাঞ্চন, হাবিবুর রহমান হাবু, তানভীর তুরিন বিতু, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচীব শামসুল আলম, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন