কেক কেটে ও পায়রা উড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা বিশিষ্ট সমাজসেবক ইসকান্দর মজুমদারের উদ্যোগে প্রতিষ্ঠিত দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় আদর্শ মহাবিদ্যালয় মাঠে কেক কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়।
শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
এ সময় আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হাসিনা আক্তার বানু, সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, আহসান হাবিব, মোঃ ইয়ার আলী, মোঃ হানিফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মােঃ মেহরাব আলী, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, শাহনুর খান, শরিফুল ইসলাম, প্রভাষক মোঃ মোসাদ্দেক আলী, ড. জুলাইখা গুলশান আরা, শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন, মোঃ রানা, মোঃ ইশতিয়াকসহ আদর্শ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খারেদা জিয়া'র ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মরহুমা খুরশিদ জাহান হকের পিতা দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক ইসকান্দার মজুমদারের উদ্যোগে আদর্শ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন