ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থানের সময় পঞ্চগড় থেকে দুই দম্পতি সহ চারজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন, কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. এনায়েতুল্লাহ (২৩), তার স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১) এবং কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।
এর আগে, মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাগুরমারী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৪ নম্বর সাব পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিহিপাড়া নামক এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় মাগুরমারী বিওপির আওতাধীন সীমান্তে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানান, তাদের কক্সবাজার থেকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়েছে। মানব পাচারের উদ্দেশ্যে তাদের অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় নিয়ে গিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান বলেন, বিজিবি চারজন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আবু সালেহ মো রায়হান
পঞ্চগড়
০১/০৯/২০২৬
০১৭১৯৪৬১১৫১
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন