পুষ্টি পরিকল্পনা গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার সদর উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২৬-২৭ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করেছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।এই কর্মশালায় সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফ। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের প্রজেক্ট অফিসার সামিহা ইসরাত সিলভিয়া কর্মশালাটি সঞ্চালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বোরহান, গেইনের কনসালটেন্ট সুবর্না ইসলাম প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন