দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে আসার পথে ভক্তদের নিবেদিত সামগ্রী বহনকারী একটি নৌকা উল্টে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন দিনাজপুর শহরের কালিতলার বাসিন্দা স্বাক্ষর কুন্ডু টয়।
নৌকা উল্টে নিখোঁজ হওয়া স্বাক্ষর কুন্ডু টয়কে দীর্ঘ ৯ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বাড়ী দিনাজপুর শহরের কালিতলায় ।তার বাবার নাম সিন্টু কুন্ডু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নদীতে নৌকা উল্টে গেলে স্বাক্ষর কুন্ডু টয় নিখোঁজ হয়। খবর পেয়েই এলাকাবাসী উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
টানা ৯ ঘণ্টা অভিযানের পর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন